আহ্ছানিয়া মিশনের সভা

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২০:১৫
সম্প্রতি ঢাকা আহ্ছানিয়া মিশন, নরসিংদী কার্যালয়ের সভা কক্ষে একসেস (স্বাস্থ্য ও ক্ষমতায়ন) প্রকল্পের আয়োজনে তথ্য সেবায় প্রবেশের জন্য কমিউনিটি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে এক পরামর্শ কর্মশালা আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশন নরসিংদীর এলাকা সমন্বয়কারী তপন কুমার সরকার। রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি নিবারন রায় ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সকা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভিডিএস-এর নির্বাহী পরিচালক শাহ্জাহান মিয়া।