কোটালীপাড়া ও ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ড

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২০:৫০
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে শ্রমিক লীগ অফিসসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গিয়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টায় কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে আগুন লাগে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দেরি করে পৌঁছালে স্থানীয় জনগণ তাদের উপর ক্ষিপ্ত হয় ওঠে। প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি শেখ মোহাম্মদ আব্দুল¬াহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা বিশ্বাস, কোটালীপাড়ার ওসি মো. তোতা মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মোকামিয়া গ্রামের ইউছুপ মাস্টারের বাড়িতে বুধবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।