জামায়াত শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোনায় গণমিছিল

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২০:৫১
জামায়াত শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে গতকাল শুক্রবার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির উদ্যোগে নেত্রকোনায় বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে খন্ড খন্ড মিছিল শহরের বিভিন্ন এলাকা থেকে এসে শহীদ মিনারে জড়ো হয়। মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, সিপিবি, ন্যাপ, গণতান্ত্রিক পার্টি, উদীচী, সাংবাদিক সমাজ, মহিলা পরিষদ এবং বিভিন্ন সংগঠন মিছিলে অংশ নেয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে সমাপ্ত হয়। এর আগে শহীদ মিনারে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুজ্জোহা, শহীদ উদ্দিন, নজরুল ইসলাম খান, নূর খান মিঠু, প্রশান্ত রায়, জিএম খান পাঠান বিমল, খন্দকার আনিসুর রহমান, মোজাম্মেল হক, মাজাহারুল ইসলাম, রেহেনা সিদ্দিকী, শামসুর রহমান খান লিটন, নজরুল ইসলাম ফকির, খোরশেদুল আলম প্রমুখ।