ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল শুক্রবার স্থানীয় শহীদ বেলাল প্লাজা মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলাল আহমেদ সমর্থিত উপজেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাবেক এমপি আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাল আহম্মেদ, গফরগাঁও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইকবাল-ই-কামাল, আওয়ামী লীগ নেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, শাহজাহান ফকির, মোঃ ইলিয়াস, হেদায়েত উল্লাহ মানিক, নুরুল হক মাস্টার, মোঃ সাদেক মাস্টার, সাইদুর রহমান মাস্টার, জয়নাল আবেদীন ,ছাত্রলীগ নেতা ফরিদ উদ্দিন মৃধা প্রমুখ।
