ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় উপজেলার গুনিয়াউক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলীকে (২৯) বৃহস্পতিবার গভীর রাতে নাসিরনগর থানা গ্রেফতার করেছে। মোহাম্মদ আলী ওরফে আলী মিয়া গুনিয়াউক ইউপির চিতনা গ্রামের সায়ের উদ্দিনের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রী পারভীন আক্তারকে বিয়ের পর থেকেই মোহাম্মদ আলী যৌতুকের জন্য মারধর করত। এ মর্মে বুধবার থানায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়।
