রাজনগরে দুই জন নিহত সিলেটে বাস খাদে

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২০:৫৩
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কলেজ মোড়ে বৃহসপতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় লন্ডন প্রবাসী এবং এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহতরা হলেন: মৌলভীবাজার উপজেলার তাহারলামুয়া গ্রামের লন্ডন প্রবাসী সফিকুর রহমান (৬৫) এবং গয়ঘর গ্রামের জমির আলীর ছেলে শওকত মিয়া (১৯)। শওকত মিয়া রাজনগর ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। এদিকে সিলেট অফিস জানায়, সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারে সিলেট থেকে ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাস ৪০ যাত্রীসহ খাদে পড়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের নিচে কেউ পড়ে আছে কি না তা নিশ্চিত হতে উদ্ধার তত্পরতা চালানো হচ্ছে।