পার্বতীপুরে ব্রীডস নামে একটি এনজিও’র নির্বাহী পরিচালককে প্রতারণার অভিযোগে পার্বতীপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। জানা যায়, গত জুন মাসে অত্র উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বড় হরিপুর, মেড়েয়ার পোদ্দারপাড়া প্রভৃতি গ্রামের ১১০ সদস্যের মধ্যে কাছ থেকে অর্ধেক মূল্যে চাল ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দেয়ার কথা বলে সম্প্রতি ৩শ’ ৫০ টাকা হারে মোট ৩৮ হাজার ৫শ’ টাকা আদায় করে আত্মগোপন করে। ৩ মাস যাবত্ ব্রীডসের বছিরবানিয়া শাখায় এ কারণে অফিসে তালা ঝুলছে। অবশেষে নির্বাহী পরিচালক গত ২৭ নভেম্বর ব্রীডস অফিসে এসে সদস্যদের টাকা ফেরত দেয়ার আশ্বাস দেয়।
