চট্টগ্রামের বাঁশখালীর জলকদর খালের উপর নির্মিত সরল ব্রিজটি অবশেষে জনগণের চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। নির্মাণকাজ পুরোপুরি সম্পন্ন না হলেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে ঠিকাদার সমপ্রতি জনগণের চলাচলের জন্য উম্মুক্ত করে দেন। ২০১০ সালের জুন মাসে শুরু হয়ে ২০১১ সালের জুনে এটির নির্মাণ কাজ শেষ করার কথা ছিল। কিন্তু ১৬ মাস সময় অতিরিক্ত হতে চললেও ব্রিজটির নির্মাণ কাজ এখনো সম্পন্ন হয়নি। ফলে জনগণের চলাচলের জন্য ব্রিজটি খুলে দেয়া হলেও যান চলাচল উপযোগী হতে আরো ৪ মাস সময় লাগতে পারে বলে জানা গেছে। তবে কবে নাগাদ এটি যান চলাচলের জন্য খুলে দেয়া হবে তা কেউ জানাতে পারেনি। নির্মাণ কাজের ধীরগতির ফলে জনসাধারণের দুর্ভোগ দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
