নড়াইলে জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২১:০০
পুলিশের ওপর হামলা মামলার অন্যতম আসামি নড়াইল জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আইয়ুব হোসেন খানকে (৪৫) পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্করপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নড়াইল সদর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, আইয়ুব হোসেন পুলিশের ওপর হামলা মামলার এজাহারনামীয় ৩নং আসামি।