কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে “বি” ইউনিটের ফল প্রকাশ

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২১:০১
ত্রিশালের কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষা বর্ষের স্মাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বি ইউনিটের ফল প্রকাশ হয়েছে। গতকাল ভিসি প্রফেসর ড.সৈয়দ গিয়াস উদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। এ সময় ট্রেজারার প্রফেসর ড. আবুল বাশার, পরীক্ষা নিয়ন্ত্রক ড.নির্মল চন্দ্র সাহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ হুমায়ুন কবীর, হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান ড.সুব্রত কুমার দে, সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান ড. মোশাররফ শবনম প্রমুখ উপস্থিত ছিলেন। জন সংযোগ কর্মকর্তা এস এম হাফিজুর রহমান জানান, বি ইউনিটে যারা পাস নম্বর পেয়েছে তাদের ব্যবহারিক পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ রয়েছে। চারুকলা বিভাগে আগামী ৩ ডিসেম্বর, সংগীত বিভাগে আগামী ৫ থেকে ৭ ডিসেম্বর এবং নাট্যকলা বিভাগে ৮ থেকে ১০ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত বিশ্বদ্যািলয়ের ওয়েবসাইট www.jkkniu.edu.bd ঠিকানায় পাওয়া যাবে।