মঠবাড়িয়ায় উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২১:৩৭
‘জেগে আছি অহর্নিশ, অতন্ত্র প্রহর, দেব না গড়তে ঘাঁটি, ভিড়তে নৌবহর’— এ বক্তব্য সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় গতকাল শুক্রবার বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মঠবাড়িয়া উপজেলা সংসদের ১৪তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তমঞ্চে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বিশ্বনাথ দাস মুন্সি এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবীণ নাট্য ব্যক্তিত্ব শংকর সাওজাল, উদীচী পিরোজপুর জেলা সংসদের সভাপতি মো. খালিদ আবু, আওয়ামী লীগ নেতা আজিজুল হক সেলিম মাতুব্বর, সাংস্কৃতিক সংগঠক শিবু সাওজাল, পাথরঘাটা উদীচীর সভাপতি মো. আজাদ মল্লিক, বেতাগী উদীচীর সভাপতি দিপক গুহ, বামনা উদীচীর সভাপতি মো. নেছার উদ্দিন, মঠবাড়িয়া উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মো. জসীম উদ্দিন প্রমুখ। পরে শহীদ মিনার চত্বর হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।