কুমিল্লার চান্দিনায় পৌর টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চান্দিনা প্রভাতী ব্যবসায়ী সমিতি একাদশ।
গতকাল শুক্রবার বিকালে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে দলটি ৩-১ গোলে নবাবপুর মুক্তিযোদ্ধা একাদশকে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। বাংলাদেশ জাতীয় দল ও ঢাকার বিভিন্ন লিগের বিদেশি খেলোয়াড়রা এ ফাইনালে অংশ নেন। টুর্ণামেন্টে ১৮টি দল অংশ নিয়েছিল। খেলা শেষে বিজয়ীদের হাতে ২১ইঞ্চি রঙ্গিন টিভি তুলে দেন প্রধান অতিথি চান্দিনা পৌরসভার মেয়র শাহ্ মো. আলমগীর খান। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলের প্যানেল মেয়র মেজবাহ উদ্দিন বাবুল, কাউন্সিলর মো. শাহজাহান সরকার, সহিদুজ্জামান সরকার, জয়নাল আবেদীন, আব্দুর রব কাউন্সিলর, হাজী নূরুল ইসলাম, জয়নাল আবেদীন জনি প্রমুখ।
