চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে বিসিআইসি ক্রীড়া সংসদ গতকাল শুক্রবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ২-০ গোলে পরাস্ত করে মাদারবাড়ি উদয়ন সংঘকে। খেলার ১৯ মিনিটে নয়ন ও ৬৫ মিনিটে আনোয়ার গোল দুটি করেন। অফিস দল বিসিআইসি প্রত্যেক মৌসুমেই ভালো দল গঠন করে মাঠে নামে। এবারও তাই করেছে এবং উদয়নের বিপক্ষে দাপুটে ফুটবল খেলে তারা এর প্রমাণ দেয়।
আজকের খেলা : ব্রাদার্স ইউনিয়ন ও আগ্রাবাদ নওজোয়ান ক্লাব বিকাল ৩টা (এমএ আজিজ স্টেডিয়াম)।
