ঢাবির হীরকজয়ন্তী উত্সব আজ

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২১:৫৭
ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের হীরকজয়ন্তী মহোত্সব আজ। এলামনাই এসোসিয়েশনের ৬৪ বছর পূর্তি উপলক্ষে এ উত্সবের আয়োজন করা হয়েছে। এলামনাই এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী এবং মহাসচিব রকীবউদ্দীন আহমেদ জানান, আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী উত্সবে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করবেন। তিনটি পর্বে বিভক্ত অনুষ্ঠানটি সকালে শুরু হয়ে শেষ হবে রাত আটটায়। প্রথম পর্বে শুভেচ্ছা বিনিময়, বিশেষভাবে রচিত সংগীত পরিবেশন ও স্মৃতি চারণ, দ্বিতীয় পর্বে বৈকালিক আড্ডা এবং তৃতীয় পর্বে থাকবে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান। আয়োজকরা জানান, উত্সবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকার ও বিরোধী দলীয় অনেক নেতার অংশ গ্রহণ করার কথা রয়েছে।