কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন জাতীয় পার্টির (জেপি) অফিস উদ্বোধন

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২১:৫৮
কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে গতকাল শুক্রবার ইউনিয়ন নতুন অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল স্থানীয় কচুয়াবাজারে অনুষ্ঠিত হয়েছে। জেপির উপজেলা আহ্বায়ক মো. এনায়েত হোসেন খসরুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক জেপির ঝালকাঠি জেলা সভাপতি অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম রুবেল। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম রুবেল বলেন, ‘দেশের উন্নয়নের রূপকার সাবেক যোগাযোগমন্ত্রী ও জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে জেপির পতাকাতলে আসতে হবে।’ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান দুধা, ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক মো. আবু গাজী, নেপাল চন্দ্র, জেপি নেতা মো. শিপন মিয়া, মো. জাফর আলী, মো. খবির খান, জাতীয় শ্রমিক পার্টির (জেপি) উপজেলা আহ্বায়ক মো. জাকির হোসেন মজনু, ছাত্র সমাজের উপজেলা আহ্বায়ক এইচ এম এলেন, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মিতু পঞ্চায়েত, ছাত্রনেতা মো. কামাল সিকদার, মো. ছগির হোসেন, মো. বশির উদ্দিন প্রমুখ। এ ছাড়া একই দিন সন্ধ্যায় স্থানীয় বীণাপাণি বাজারে জেপির শৌলজালিয়া ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক নেপাল চন্দ্রের সভাপতিত্বে জেপির এক পথসভা অনুষ্ঠিত হয়।