মৃত্যুবার্ষিকী

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২২:০০
এম এ মজিদ দাড়িয়া আজ ১ ডিসেম্বর এম এ মজিদ দাড়িয়ার ৪র্থ মৃত্যুবার্ষিকী। তিনি দৈনিক ইত্তেফাকের স্পোর্টস রিপোর্টার আরাফাত দাড়িয়ার পিতা। তার আত্মার মাগফেরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে বন্ধু-বান্ধব ও স্বজনদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। সৈয়দ শহীদ উদ্দিন আহমেদ আজ ১ ডিসেম্বর শিক্ষাবিদ, গীতিকার সৈয়দ শহীদ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। পূর্ব পাকিস্তান বয়স্কাউট এসোসিয়েশনের সাবেক চিফ অর্গানাইজিং সেক্রেটারি সৈয়দ শহীদ নিপা’র প্রশিক্ষক ছিলেন এবং আমেরিকান বিশ্ববিদ্যালয় বৈরুত থেকে জনপ্রশাসনে উচ্চ শিক্ষা লাভ করেন। বেশকিছু গ্রন্থের প্রণেতা সৈয়দ শহীদের ম্যাড হটস পাক আমলে বাজেয়াপ্ত হয়।