রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২২:০০
আব্দুল হালিম নরসিংদীর রায়পুরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আব্দুল হালিমকে রাষ্ট্রীয় মর্যাদায় বৃহস্পতিবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি ঢাকার বারডেম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।