শোক সংবাদ

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২২:০১
মোঃ হুমায়ুন কবীর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম মো. হুমায়ুন কবীর (৬৮) বৃহস্পতিবার রাজধানীর কাঁঠালবাগানে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী মরহুমের বড় ছেলে দেশে ফেরার পর কাল শনিবার বাদ জোহর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। আগামী রবিবার বাদ মাগরিব ২৬৮/২ নম্বর কাঁঠালবাগানে তার কুলখানি অনুষ্ঠিত হবে। মোঃ আব্দুল খালেক ভান্ডারী দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা ও সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি এম নজরুল ইসলামের পিতা মোঃ আব্দুল খালেক ভান্ডারী (৬৫) গত সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মরহুমের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর গ্রামে। তিনি স্ত্রী, ২ পুত্র ,৩ কন্যা রেখে যান। গোলাম কিবরিয়া মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দ্বিতীয় পুত্র গোলাম কিবরিয়া খান ভাসানী (৬৫) বুধবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজার প্রাঙ্গণে জানাজা শেষে পিতার মাজারের পাশেই তাকে দাফন করা হয়। ফাতেমা জালাল সাবেক কৃষি প্রতিমন্ত্রী মাঈনুদ্দিন ভুঁইয়ার মাতা বেগম ফাতেমা জালাল (৯০) বৃহস্পতিবার নরসিংদীর রায়পুরায় হাঁটুভাঙ্গায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।