ঝিনাইদহে মা-নানিকে হত্যা মামলার আসামি গ্রেফতার

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ২১:৪৮

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে মা ও নানি হত্যা মামলার একমাত্র আসামি আল এমরানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার  রাতে তাকে কুষ্টিয়ার বটতৈল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহূত রক্তমাখা বঁটিও উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, গত বৃহস্পতিবার রাতে মহেশপুরের নওদা গ্রামের আল এমরান তার মা মর্জিনা খাতুন (৫২) ও নানি শামছুন নাহারকে (৭০) কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় মর্জিনার চাচাতো ভাই ডা. কুদরত হোসেন মামলা দায়ের করেন। এমরান উচ্ছৃঙ্খল ছিল। তবে তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ জানা যাবে বলে তিনি জানান।