দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ১৮:০৬
আজ ২ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ, ১৮ অগ্রহায়ণ, ১৪১৯ সাল এবং ১৭ মহরম, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-২। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ২ ও ৩। শুভবার: সোম ও মঙ্গলবার। শুভরত্ন:চন্দ্রকান্তমণি ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি: পরিশীলিত, সৃজনশীল, বিনয়ী ও নিরাসক্ত। প্রচন্ড কল্পনাশক্তি ও ইনটুইশন আপনাকে যে কোন বিষয়ের মর্মমূলে প্রবেশের ক্ষমতা দিয়েছে। বৈচিত্র্য, ভ্রমণ, ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি রয়েছে আপনার ঝোঁক। স্বাধীন আত্মবিকাশের মূল্য আপনার কাছে অনেক। আপনি আবেগপ্রবণ। পরিবেশের ঊর্ধ্বে আপনি সহজেই উঠতে পারেন। আত্মিক শক্তি আপনার সাফল্যের উত্স হতে পারে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: শিল্পাচার্য কামরুল হাসান, গায়ক মোহাম্মদ আসফউদ্দৌলা, আলেকজান্ডার হেগ, গায়িকা হৈমন্তী শুক্লা, ঐতিহাসিক রমেশ চন্দ্র মজুমদার, সাহিত্যিক নাসিক কামাল, সুবর্ণা, খোশনুর আলমগীর, এম নুরুল কাদের। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। কোনো আশা পূর্ণ হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। রাজনীতিকদের জন্য দিনটি শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ কোন ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আজ আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা ভালো যাবে না। কর্মস্থলে ঘাত- প্রতিঘাত মোকাবিলা করতে হতে পারে। অসত্সঙ্গ পরিহার করে চলুন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ ব্যবসায়িক ব্যাপারে সতর্ক থাকুন। তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। আর্থিক দিক ভালো যাবে। অন্যের সহযোগিতা আশা করতে পারেন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ আজ ভাল কোন সংবাদ পেতে পারেন। সামগ্রিকভাবে দিনটি ভাল যাবে। আজ আনন্দদায়ক কিছু ঘটতে পারে। অনুকূল সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন। বিজ্ঞানীদের জন্য দিনটি শুভ। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অগ্রগতি হতে পারে। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ ব্যবসায়িক দিক কিছুটা মন্দ যাবে। সতর্কতার সাথে বিনিয়োগ করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রিয়সান্নিধ্য আনন্দদায়ক হবে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ খামখেয়ালিপনা ক্ষতির কারণ হতে পারে। পারিবারিক বিরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। দূরের যাত্রা শুভ। অযথা কিছু অর্থ ব্যয় হবে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের সুযোগ আছে। আজ কোন ঝুঁকি না নিলেই ভাল করবেন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। অকারণ ভুল বুঝাবুঝির শিকার হতে পারেন। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে বিচার করুন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে ঝুঁকি এড়িয়ে চলুন। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ ব্যবসায়িক দিক ভাল যাবে। নতুন বিনিয়োগে সুফল পাবেন। প্রাপ্ততথ্য ভালভাবে যাচাই করে নিন। কর্মক্ষেত্রে কিছু সমস্যার উদ্ভব হতে পারে। চেষ্টা করলে কাটিয়ে উঠা কঠিন হবে না। রোমান্স ও বিনোদন শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ কাজকর্মে প্রত্যাশিত সাফল্য আসতে পারে। মাতৃস্বাস্থ্যে ভাল যাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। কোন প্রত্যাশা পূর্ণ হতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। কোন মর্যাদা বৃদ্ধির যোগ আছে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। প্রাপ্ত তথ্য ভালভাবে যাচাই করে নিন। কারও কোন কাজের দায়িত্ব নেয়া ঠিক হবে না। আজ খারাপ কোন সংবাদ পেতে পারেন। পুরনো কোন আইনগত ঝামেলা শেষ হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ কর্মপ্রেরণা বৃদ্ধি পাবে। উত্সাহ-উদ্দীপনার জন্য কাজে সাফল্য আসতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভসম্ভাবনাময়। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ সাবধানে চলাফেরা করুন। শরীরে কোন আঘাত পেতে পারেন। ব্যাবসায়ীদের জন্য দিনটি শুভ। নতুন কোন ব্যবসায় যোগাযোগ হতে পারে। বিজ্ঞান ও প্রযুক্তিবিদদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে।