লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
লোহাগড়ার নোয়াগ্রামে শনিবার বিকালে দু পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম সৈয়দ মিজানুর রহমান(৫০)। তিনি ওই গ্রামের সৈয়দ সিদ্দিকুর রহমানের ছেলে। সংঘর্ষে ১০ জন আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বি দু গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে ওইদিন দু পক্ষের সংঘর্ষ হয়। এ সময় মিজানুর রহমানকে দেশিয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
