ফেসবুকের জনপ্রিয়তার সাথে সাথে প্রায় সমান জনপ্রিয়তাই লাভ করে জনপ্রিয় সোস্যাল গেম নির্মাতা জিংগা। সেই সময় থেকেই ফেসবুকের সাথে জিংগার চুক্তি ছিল ফেসবুকে তাদের গেম খেলা নিয়ে। তবে এই চুক্তিতে এবারে কিছু পরিবর্তন নিয়ে এসেছে তারা। ফলে এখন থেকে আগের মতোন ফেসবুকে আর জিংগার গেম খেলার সুযোগ থাকবে না। গেমিংয়ের জন্য এখন জিংগার নিজস্ব প্ল্যাটফর্ম রয়েছে। আর এখানে গেম খেলার পর আর গেমের আপডেট ফেসবুকে শেয়ার করা যাবে না। জিংগার নিজস্ব সাইট তুহমধ.পড়স কে জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই ফেসবুকের সাথে চুক্তি শেষ করে দিয়েছে তারা। আসছে বছরের মার্চের ৩১ তারিখ থেকেই এই নতুন অবস্থান চালু হবে জিংগার জন্য। এতে করে জিংগার সব গেমে ফেসবুকের যে বিজ্ঞাপন থাকে, তাও আর রাখতে হবে না। জিংগার সাথে ফেসবুকের এই চুক্তির শেষ হয়ে যাওয়াকে খুব একটা নেতিবাচক হিসেবে মনে করছে না ফেসবুক। অন্যান্য ডেভেলপারদের মতো করেই তারা জিংগার সাথে সম্পর্ক বজায় রাখবে বলেই জানিয়েছে। উল্লেখ্য, মাফিয়ার, ফার্মভিলের মতো জনপ্রিয় সব গেমের নির্মাতা জিংগা। ফেসবুক ব্যবহার করেই এসব সোস্যাল গেম খেলার প্রবণতা ছড়িয়ে পড়ে ফেসবুক ব্যবহারকারীদের মাধ্যমেই। নিজেদের জনপ্রিয়তার শীর্ষ সময়ে ফেসবুক থেকে মাসে ৮২ মিলিয়ন গেমার জিংগার গেম খেলতেন।
