++ সান্তা : আপনার দোকানে কী ডেটল বা স্যাভলনের মতো কোনো জীবানুনাশক আছে?
দোকানী :হ্যাঁ, দুটোই আছে। আপনার কোনটা লাগবে।
সান্তা :এগুলো ভালো কোয়ালিটির তো?
দোকানী :কী বলেন! এগুলো আবার খারাপ হয় না কি!
সান্তা :তাহলে এক কাজ করুন, ভালো করে হাতটা ধুয়ে আমাকে এক কেজি আটা দিন।
++ বিচারক :এই অভিযোগ কি সত্য যে, গত তিন মাসে আপনার স্ত্রী যা যা কিনতে চেয়েছেন তার কোনোটাই আপনি তাকে কিনে দেননি?
সান্তা :কিন্তু হুজুর এর পেছনে আমার কারণটা দয়া করে একবার শুনুন।
বিচারক :আমি আপনাদের স্বামী-স্ত্রীর বিবাদের অন্য সব বিষয়ে শুনতে চাইলেও এ বিষয়ের কোনো কারণ শুনতে চাইনা! আপনি শুধু আমাকে বলুন আপনি এটা কীভাবে পারলেন!
++ স্কুলের দপ্তরি হিসেবে কাজ করা এক সর্দারজিকে ডেকে প্রফেসর বললেন—‘তুমি নিশ্চয়ই শুনেছ যে, গেল কিছুদিন থেকেই আমাদের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আগে থেকেই ‘লিক’ হয়ে যাচ্ছে। আর এ বিষয়ে শিক্ষা বোর্ডের তদন্তকারীরা কিন্তু তোমাকেও বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। তখন ঠিক মতো সবকিছুর উত্তর দিও।’ সর্দারজি কী বুঝলেন কি জানে। তবে কিছুক্ষণ পর মাথা চুলকাতে চুলকাতে তিনি এক পানির লাইন ঠিক করার মিস্ত্রি নিয়ে হাজির হলেন। তারপর প্রফেসরকে মিস্ত্রি দেখিয়ে দিয়ে বললেন, ‘স্যার, কী যেন লিকের কথা বলছিলেন না! এ হলো বাজারের সেরা মিস্ত্রি। যেকোনো লিক মুহূর্তেই সারিয়ে দেবে ও!’
