নেত্রকোনা প্রতিনিধি
মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাসহ দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে সমাবেশ করেছে নেত্রকোনার সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো। শনিবার শহরের পৌরসভার মোড়ে মানববন্ধন, প্রতিবাদী গান পরিবেশন ও সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, ডায়াবেটিস সমিতির সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু প্রমুখ।
