বাগেরহাটের শরণখোলা উপজেলার বন সংলগ্ন সোনাতলার ঢালিঘোপ গ্রাম থেকে প্রায় চার ফুট লম্বা একটি কুমির আটক করা হয়েছে। গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা অভিযান চালিয়ে ওই গ্রামের কবির ঘরামীর বাড়ির পাশের ধানক্ষেত থেকে কুমিরটি আটক করেন। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি। প্রায় চার ফুট লম্বা কুমিরটি একটি বাঁশের খাঁচায় ছিল। শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কাশ্যপি বিকাশ চন্দ্র জানান, কুমির সুন্দরবন থেকে শিকার করে পাচারের উদ্দেশ্যে ধান ক্ষেতে লুকিয়ে রাখা হয়েছিল। গতকাল দুপুরে সেটি চাঁদপাই রেঞ্জের করমজল কুমির প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে। শিকারিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
