চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ২১:০২
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদে এবং মহাজোট সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ একটি সহ-সভাপতি, একটি যুগ্ম সম্পাদকসহ ৪টি পদে জয়লাভ করেছে। সভাপতি পদে মুন্সী মো. শাহজাহান মুকুল (৮২), সহ-সভাপতি শহিদুল হক (১০৯) ও খন্দকার নাসিরউদ্দিন (৮১), সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ শামিম রেজা ডালিম (৮৭), যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম মানি (৮২) ও মামুন আখতার (৬৫) ভোট পেয়েছেন। সদস্যপদে নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির মামুন (১০৪), মাসুদুর রহমান (৯১), এস এম হুমায়ুন কবির (৮৮), মমতাজ খাতুন (৮৬), জামালউদ্দিন (৮৪), সুজাউদ্দিন (৮৪), আমজাদ হোসেন (৮৩), আব্দুল্লাহ আল মামুন এরশাদ (৮২) ও হারুন অর রশিদ (৮১)। নির্বাচনে মোট ১৬৯ জন ভোটারের মধ্যে ১৬২ জন তাদের ভোট প্রদান করেন ।