মেহেরপুর আইনজীবী সমিতি

পল্লব ভট্টাচার্য সভাপতি বিজন সম্পাদক নির্বাচিত

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ২১:০৩
শুক্রবার রাতে অনুষ্ঠিত মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী আইনজীবী সমিতি সভাপতিসহ ৮টি পদে এবং জাতীয়তাবাদী আইনজীবী সমিতি সাধারণ সম্পাদকসহ ৭টি পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১০৯ জন ভোটারের মধ্যে ১০৩ জন ভোটর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পল্ল¬ব ভট্টাচার্য ৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রশিদ ৪৮ ভোট পান। জাতীয়তাবাদী আইনজীবী সমিতির প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে মারুফ আহমেদ বিজন ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ফিরোজুল হক ৪৫ ভোট পান। নির্বাচনে আওয়ামী আইনজীবী সমিতির প্যানেল থেকে সহ-সভাপতি পদে মোখলেছুর রহমান ৫৬ ভোট, যুগ্ম সম্পাদক পদে আবু সালেহ মোঃ নাসিম ৫২ ভোট ও কাজি শহিদুল হক ৪৩ ভোট, কোষাধ্যক্ষ পদে মিনা পাল ৫২ ভোট, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে রোকেয়া খাতুন ৫৫ ভোট এবং কার্যকরি সদস্য পদে এ কে এম আসাদুজ্জামান ৪৮ ভোট ও খ. ম. হারুন ইমতিয়াজ বিন জুয়েল ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী সমিতি প্যানেল থেকে সহ-সভাপতি পদে আনোয়ার হোসেন ৫৫ ভোট এবং কার্যকরি সদস্যপদে হাসান মাহাবুবুর রহমান ৫০ ভোট, নাজমুন নাহার খানম ৫৩ ভোট, নজরুল ইসলাম মণ্ডল ৫২ ভোট, আব্দুল আলিম ৪৯ ভোট ও এএসএমএম হাসানুল্লাহ ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।