বিশ্ব এইডস দিবস পালন

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ২১:০৩
বিশ্ব এইডস দিবস উপলক্ষে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, শোভাযাত্রা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। কিশোরগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. হোসাইন সারোয়ার খানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোখলেসুর রহমান ও জেলা বিএমএ’র সেক্রেটারী ডা. আ. ন. ম. নৌশাদ খান। বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা প্রতিনিধি প্রবাল কুমার সাহা, পপি’র প্রতিনিধি শাহীন হায়দার, নারী উদ্যোগ কেন্দ্রের প্রতিনিধি সাকের আহমেদ, ওডপাপ-এর প্রতিনিধি দিলীপ কুমার সাহা, ওয়েপ প্রতিনিধি মো. মিজানুর রহমান, পিএসটিসি’র প্রতিনিধি রফিকুল ইসলাম, নার্সিং ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী রুমা আক্তার প্রমুখ। নেত্রকোনা নার্সেস ট্রেনিং সেন্টার থেকে জেলা প্রশাসক আনিস মাহমুদের নেতৃত্বে র্যালিটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে শেষ হয়। পরে সদর পঃপঃ কর্মকর্তার অফিসে জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু। বক্তব্য রাখেন সিভিল সার্জ্জন ডাঃ সাহিদ উদ্দিন স্বপন, পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান, ডাঃ আহমেদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল গণি, সিংহের বাংলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম এবং ব্র্যাকের জেলা প্রতিনিধি মিজানুর রহমান। পটুয়াখালী র্যালি শেষে সিভিল সার্জন অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিষয়ভিত্তিক আলোচনা সভা। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ হোসাইন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএমএ জেলা শাখার সভাপতি ডাঃ মিজানুর রহমান। বক্তব্য রাখেন পটুয়াখালী টিবি ক্লিনিকের মেডিক্যাল অফিসার ডাঃ আবিদা সুলতানা, নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইন চার্জ আকলিমা বেগম, ব্র্যাকের জেলা ম্যানেজার সুশান্ত হাওলাদার ও এফপিএবি’র জেলা কর্মকর্তা আলতাফ হোসেন। রাজবাড়ী র্যালিতে অংশগ্রহণ করে রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিরুল ইসলাম, সিভিল সার্জন নূরুল আমিন এবং বিভিন্ন এনজিও’র কর্মকর্তা ও কর্মচারীরা। সভায় জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী, ভিপিকে এর নির্বাহী কর্মকর্তা আঃ সাত্তার, ব্র্যাকের জেলা কর্মকর্তা মোঃ নিফাজ উদ্দিন, লুত্ফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন। নাসিরনগর (বি বাড়িয়া) শোভাযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু ছালেহ মোঃ মুসা খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টার। বক্তব্য রাখেন জুনিয়র কনসালটেন্ট (নাক কান গলা) ডাঃ মোঃ রুকন উদ্দিন ভুইয়া, মেডিক্যাল অফিসার ডাঃ এসএম সারোয়ার মোর্শেদ, সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া, বন্ধন ম্যানেজার নুরে আলম নাসিম, স্বাস্থ্য সহকারী জসিম উদ্দিন , মাসুক মিয়া প্রমুখ। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) স্বাস্থ্যকেন্দ্রের সভাকক্ষে ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সোহেল রানা, ডাঃ আবুল কালাম আজাদ (এম সি এইচ), মোঃ ছয়ফুর রহমান (ইউএফপিও) প্রমুখ। ভাণ্ডারিয়া (পিরোজপুর) বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ একরামুল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখে উপজেলা ভাইস-চেয়ারম্যান সাইয়েদা জাহানারা, খান মোঃ রুস্তুম আলী, ডাঃ শাহাদাত্ হোসেন হাজরা, ওসি মো. মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন তালুকদার, ওয়ার্ল্ড ভিশন এডিপি ম্যানেজার প্রশান্ত নাফাক, এডিপি স্বাস্থ্য প্রকল্পের ম্যানেজার মো. নিজাম উদ্দিন প্রমুখ। কাউখালী(পিরোজপুর) র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সিদ্দিকুর রহমান, ডা.ইস্কেন্দার হোসেন প্রমুখ। কোটালীপাড়া (গোপালগঞ্জ) র্যালিতে উপস্থিত ছিলেন পৌরমেয়র এইচ.এম অহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, ব্র্যাকের এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার এডিপি আফরোজা খানম প্রমুখ । দুর্গাপুর (নেত্রকোনা) সুসং ডিগ্রী কলেজ মাঠে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.এ.কে.এম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাইদুল হোসেন আকঞ্জি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সুসং ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. ভবানী সাহা, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা মো. আলমগীর হোসাইন প্রমুখ। জীবননগর (চুয়াডাঙ্গা) উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি ও ইউএইচএফপিও ডা. মো.আবু হাসানুজ্জামান নূপুরের নেতৃত্বে র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.আবু হাসানুজ্জামান নূপুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও সাজেদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম রসুল প্রমুখ। মীর্জাগঞ্জ (পটুয়াখালী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মীর্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী আতাহারউদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন ডা. ফয়সাল আহমেদ ভুইয়া, ডা.তানভীর হোসেন নেয়ামত, মীর্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. ওয়াজেদ আলী ও মো. নুরুল হক ভুইয়া প্রমুখ। কলমাকান্দা (নেত্রকোনা) র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মৃণাল কান্তি পন্ডিত। কলমাকান্দা এডিপি ম্যানেজার এন্ড্রু অরূপ দাস, ইত্তেফাক সংবাদদাতা জাফরউল্লাহ প্রমুখ। ঘাটাইল (টাঙ্গাইল) আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নব-নির্বাচিত এম.পি আলহাজ্ব আমানুর রহমান খান রানা। ইউ.এইচ.ও ডা.শাহ আলম তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান সামু, ইউএনও মোহাম্মদ কামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোসাম্মত্ শাহিনা আক্তার, আওয়ামী লীগ নেতা আজমল হোসেন, সাবেক মেয়র মো. হাসান আলী মিয়া,মাসুদুর রহমান আজাদ ও সাইফুর রহমান মিন্জু। সোনারগাঁও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ লোকমান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাঃ মোঃ মফিজ উদ্দিন, ডাঃ খায়রুল আলম, সোনারগাঁও পৌর কাউন্সিলর মোঃ হারুন অর রশিদ প্রমুখ।