বহুলীর মাছুয়াকান্দি সড়ক ৪০ বছরে পাকা করা হয়নি

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ২১:০৪
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের নেয়ামতপুর থেকে মাছুয়াকান্দি হয়ে রাজারপুর পর্যন্ত সড়কটি পাকাকরণ কাজ ৪০ বছরেও শুরু করা হয়নি। ভোটের আগে বিভিন্ন দলের নেতারা বিভিন্ন সময়ে এ সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। সড়কটি বেহাল দশায় পড়ে আছে। স্বাধীনতার পর থেকে অনেক সরকার এসেছে কিন্তু এই মাটির সড়কটি পাকা করার উদ্যোগ নেয়নি। মাত্র ৩ কিলোমিটার এ সড়কটি পাকা হলে কৃষকেরা তাদের উত্পাদিত ফসরের নায্য মূল্য পাবে। হরিণাহাটা গ্রামের কৃষক লোকমান হোসেন বলেন, এলাকার কয়েকটি গ্রামে প্রচুর পরিমাণে শাক-সবজি উত্পাদিত হলেও যানবাহন চলাচল না করায় পরিবহনের কারণে আমরা ফসলের নায্য মূল্য থেকে বঞ্চিত। এলাকাবাসী আগামী অর্থ বছরে সড়কটি জরুরি ভিত্তিতে পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছে।