বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবহী ব্যবসায়ী বন্দর টরকীতে শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। আগুনে একটি তুলার গুদামসহ ব্যাপক ক্ষতি হয়। আগুন নিভাতে গিয়ে ১০ জন আহত হয়। মালিক সিরাজ অভিযোগ করেন, নাশকতামূলকভাবে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আগুন লাগিয়ে ছিটকে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে। ওইদিন টরকী বন্দরের সাপ্তাহিক হাট থাকায় হাটে আসা ক্রেতা ও বিক্রেতাসহ ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ও এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা।
নীলফামারী প্রতিনিধি
গতকাল শনিবার সকালে চাঁদেরহাটের একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়ে ১৪টি দোকানে প্রায় ১০ লাখ টাকাসহ ৫০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানীরা জানায়, ভোর ৫টার দিকে হাটের বিজয় চক্রবর্তির হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পরে।
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুর গ্রামের তাঁত শ্রমিক বুদ্দু মিয়ার বাড়িতে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। চুলার আগুন থেকে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় র্দীঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
