সাবেক সংসদ সদস্য, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে তার জন্মস্থান সিলেটের বিশ্বনাথে উপজেলা সদরের বিভিন্ন জায়গায় বিলবোর্ডে একাকার হয়ে গেছে।
উপজেলা বিএনপির বেশ কয়েকজন নেতা জানান, সরকার যতদিন পর্যন্ত আমাদের নেতা ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় তাঁর পরিবারের কাছে ফিরিয়ে না দেয়, ততদিন আন্দোলন-সংগ্রাম চলবে।
এদিকে, উপজেলা বিএনপির নেতারা জানান, বিশ্বনাথে মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আসার পূর্বের রাতে স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরীর উপস্থিতিতে স্থানীয় আওয়ামী লীগ নেতারা ইলিয়াস আলীর উপজেলা সদরের সাটানো শতাধিক বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ভেঙ্গে ফেলে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, আওয়ামী লীগ ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাসী নয়। বিএনপি নিজেরাই বিলবোর্ড ভেঙ্গে দোষ দিচ্ছে আ.লীগের উপর।
