আব্দুল গোফ্ফার চৌধুরী
দৈনিক সকালের খবরের পঞ্চগড় জেলা প্রতিনিধি সামসউদ্দিন চৌধুরী কালামের পিতা আব্দুল গোফ্ফার চৌধুরী (৭০) গতকাল শনিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তার বাড়ি পঞ্চগড় সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও ছয় কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শংকর কুমার দত্ত
ছাত্রলীগের ফরিদপুর পৌর কমিটির সাবেক সভাপতি ও তিতুমীর বাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শংকর কুমার দত্ত গতকাল শনিবার পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি দীর্ঘদিন যাবত্ কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাস্ট্রীয় মর্যাদায় শেষে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
