সাবেক ভারতীয় হাইকমিশনার মনিলাল ত্রিপাঠি মারা গেছেন

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ২২:০৩
বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার মনিলাল ত্রিপাটি গতকাল শনিবার মারা গেছেন বলে ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। মনিলাল ত্রিপাটি ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার ছিলেন। ১৯৭০ সালের ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা মনিলাল ত্রিপাটি মরিশাসে ভারতীয় হাইকমিশনার এবং রুমানিয়া ও জাপানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।