গোপালগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ২২:০৬
গোপালগঞ্জের গজারিয়া বিল থেকে মনিরুল ইসলাম মৃধা নামের (১২) এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার খাগাইল গ্রামে স্থানীয়রা গজারিয়া বিলের পানিতে নিহত মনিরুল ইসলামের লাশ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে। নিহত স্কুলছাত্র গ্রামের আবুল মৃধার ছেলে ও খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। নিহতের মা স্বপ্না বেগম জানান, মনিরুল শুক্রবার বিকালে সহপাঠী রোমানের সাথে নৌকা নিয়ে মাছ ধরতে গজারিয়া বিলে যায়। রোমান রাতেই বাড়ি ফিরে আসলেও মনিরুল বাড়ি ফিরে আসেনি। বিলের হাঁটু সমান পানিতে ডুবে আমার ছেলে মরতে পারে না। মাছ ধরার সময় কেউ তাকে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন। গোপালগঞ্জ সদর থানার এসআই জানান, স্কুল ছাত্রের রহস্যজনক এ মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে ইউডি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠিয়েছে।