নিখোঁজ পোল্ট্রি ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ২১:৫০

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘিতে নিখোঁজ পোল্টি ব্যবসায়ীর লাশ শনিবার সকালে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আরমান হোসেন (২৮)। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার দোগাছী গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আরমান হোসেনের ফার্মের মুরগি অসুস্থ হওয়ায় গত ২৫ এপ্রিল ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হন। এর কিছুক্ষণ পর তার মোবাইল ফোন বন্ধ পায় তার পরিবার। পরে বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে শুক্রবার আদমদীঘি থানায় সাধারণ ডাইরি করা হয়। ওইদিন বাড়ির পাশে রাস্তার ধারের একটি ডোবায় ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

ওসি মনিরুল ইসলাম লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।