তরুণী কথা

নাবিলা ইসলাম চামেলী

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ১৯:৩৭
আমি ভীষণ কষ্ট পাই যখন পত্রিকা কিংবা টেলিভিশনে দেখি সমবয়সী কোন কাজের মেয়েকে বা কোন গৃহবধূকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। স্বাধীনতার বহু বছর পার হলেও, আমাদের দেশের নারীরা নির্যাতনের হাত থেকে এখনো সম্পূর্ণ মুক্ত বা স্বাধীন হতে পারেনি। যেমনটা পেরেছে অন্য সব স্বাধীন দেশগুলোর নারীরা। ফলে এদেশের নারীরা তাদের তুলনায় অনেক বঞ্চিত আর পিছিয়ে আছে। দারিদ্র্য, অশিক্ষা, বাল্যবিয়েসহ বিভিন্ন কারণে, যা এদেশের ভবিষ্যতের জন্য বড় ধরনের হতাশার কথা। আর নারীর উন্নয়ন ছাড়া একটি দেশের উন্নয়ন আশা করা যায় না। কারণ বিশ্বের ইতিহাসে কল্যাণকর কাজগুলোতে নারীদের সমান অংশগ্রহণ আমরা দেখতে পাই। যেমনটা ছিল আমাদের মহান স্বাধীনতার যুদ্ধে নারীদের অবদান, যে ঋণ কখনো শোধ হবার নয়। মেয়েদের নিরাপত্তার বিষয়টা জোরদার না হওয়ায়, তারা বেশি নির্যাতনের শিকার হয়। এক্ষেত্রে আরো বেশি প্রশাসনিক এবং সামাজিক উদ্যোগ দরকার। তবে বর্তমানে মেয়েরা পূর্বের তুলনায় অনেক বেশি সচেতন বিধায় নির্যাতনের তাত্ক্ষণিক প্রতিবাদ জানাচ্ছে। সর্বশেষে বলব এদেশের নারীরা অনেক বেশি উদ্যোগী, দায়িত্বশীল আর কর্মঠ। যার বাস্তব প্রমাণ নরসিংদির হাওয়া বেগম।