আসুস মাদারবোর্ড

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ১৯:৪৯
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুস পি৮ জেড৭৭-ভি এলকে মডেলের নতুন মাদারবোর্ড। ইন্টেল জেড৭৭ চিপসেট ও ডিজিটাল পাওয়ার এই মাদারবোর্ড ইন্টেল এলজিএ১১৫৫ সকেটের ৩য় এবং ২য় প্রজন্মের প্রসেসরসমূহ সমর্থন করে। রয়েছে বিল্ট-ইন গ্রাফিক্স প্রসেসর, এনভিডিয়া কোয়াড-জিপিইউ এসএলআই এবং এএমডি কোয়াড-জিপিইউ ক্রসফায়ারএক্স প্রযুক্তির পিসিআই এক্সপ্রেস ৩.০ স্লট, ৮-চ্যানেল অডিও, গিগাবিট ল্যান, ইউএসবি ৩.০ পোর্ট, ডিডিআর-৩ র্যাম সমর্থন প্রভৃতি। মূল্য ১৭,৫০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯১।