গ্রামীণফোন তাদের এসএমএসভিত্তিক সেবা ‘মোবাইল হেলথ টিপস’-এর জন্য কানেক্টেড ওয়ার্ল্ড ফোরামে সম্মানজনক ‘কানেক্টেড ওয়ার্ল্ড’ অ্যাওয়ার্ড পেয়েছে। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জুরিদের রায় ও ইন্টারনেট ভোটে ‘ইনোভেশন ইন মোবাইল ভিএএস’ বিভাগে গ্রামীণফোন বিজয়ী হয়। বিভিন্ন দেশের অপারেটরদের সাথে প্রতিযোগিতা করে গ্রামীণফোন এই পুরস্কার পেয়েছে। গ্রামীণফোনের ‘মোবাইল হেলথ টিপস’ সেবা চালু হওয়ার সাত মাসের মধ্যেই গ্রাহক সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ লাখ।
