টানা তিনবার সাক্ষাত্কারে ডাকার পর এক চাকরিপ্রার্থী বেশ বিরক্ত হয়েই নিয়োগদাতাকে বললেন—
:দেখুন আমাকে এখানে নিয়োগ দিলে দিন, না দিলে দয়া করে সেটাও জানিয়ে দিন। আপনি হয়তো জানেন না যে এই মুহূর্তে তিন তিনটি কোম্পানি আমাকে খুঁজছে।
:তা বেশ তো, কোন কোন কোম্পানি আপনাকে খুঁজছে একটু বলবেন?-—জানতে চাইলেন নিয়োগদাতাদের একজন।
:গ্যাস কোম্পানি, বিদ্যুত্ কোম্পানি ও টেলিফোন কোম্পানি।—আমতা আমতা করে জানালেন চাকরিপ্রার্থী।
এক সর্দারজিকে মাঠের ঠিক মাঝখানে অনেকক্ষণ ধরে কিছু না করে শুধু দাঁড়িয়ে থাকতে দেখে কৌতূহলী হয়ে উঠলেন এক ভদ্রলোক। দূরের এক চায়ের দোকানে দাঁড়িয়ে ভদ্রলোক বেশ অনেকটা সময় থেকেই সর্দারজি কী করেন তা বোঝার চেষ্টা করছিলেন। কিন্তু প্রায় ২০ মিনিট ধরে সর্দারজিকে বিন্দুমাত্র না নড়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে অগত্যা বিষয়টা জানতে তার দিকে এগিয়ে গেলেন ওই ভদ্রলোক। সর্দারজির কাছে জানতে চাইলেন তিনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? ‘নোবেল পুরস্কার জেতার জন্য!’ - একবাক্যে উত্তর দিলেন সর্দারজি। এই উত্তর শুনে যেন আগের চাইতেও বেশি ভড়কে গেলেন ওই ভদ্রলোক। তাই তিনি পুনরায় জানতে চাইলেন ‘কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকার সাথে নোবেল পুরস্কার জেতার সম্পর্ক কী?’ এ প্রশ্ন শুনে সর্দারজি একগাল হাসি হেসে বললেন, ‘কী আশ্চর্য! আপনি শোনেননি, যারা নিজ নিজ ‘ফিল্ডে আউটস্ট্যান্ডিং’ তাদেরকেই তো নোবেল পদক দেওয়া হয়। আর তাইতো আমি আমার ‘আউটসাইডের’ এই ‘ফিল্ডে অনেকক্ষণ থেকে ‘স্ট্যান্ডিং’ অবস্থায় আছি!’
