ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর গ্রামের মানসিক ভারসাম্যহীন ও বাকপ্রতিবন্ধী কিশোর মো. কামরুল হাসান (১৮) প্রায় ১২ বছর ধরে শিকলে বাঁধা।
খাওয়া-দাওয়া ও চিকিত্সার অভাবে কামরুল এখন অসুস্থ। তার মা সামসুন নাহার জানায়, জন্মের ৩ বছর পর টাইফয়েডে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্য হারানোর কারণে তাকে শিকল বন্দি হয়ে জীবন- যাপন করতে হচ্ছে।
কিশোর কামরুল হাসানের পিতা কামাল হোসেন দিনমজুর। মা অন্যের বাড়িতে কাজ করে।
