রায়পুরে এক পরিবারের ৫ দৃষ্টি প্রতিবন্ধী

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২০:৪৩
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একই পরিবারে মহিলা ও শিশুসহ ৫ জন দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে। প্রতিবন্ধী পরিবারটির বাড়ি উপজেলার কেরোয়া ইউনিয়নের লামছরী গ্রামে। পরিবারের গৃহকর্তা হাফেজ মোঃ ইসমাইল (৪৭)। জন্ম থেকেই অন্ধ। অভাব-অনটনের কারণে ওই পরিবারের সদস্যরা চরম কষ্টে দিন কাটাচ্ছে। জানা গেছে, হাফেজ মোঃ ইসমাইলের ৩ ছেলে রহমত উল্যা (২৪), আয়াত উল্যা (১৯), নেয়ামত উল্যা (৮)। ৩ জনই জন্মগত ভাবেই অন্ধ। এক মেয়ে তার বিয়ে হয়ে গেছে। সে সুস্থ ছিল। ইসমাইলের বড় বোন জন্মগত ভাবে অন্ধ আমেনা বেগম (৫২) ইসমাইলের সংসারেই থাকে। অন্ধ হওয়ার কারণে তার বিয়ে হয়নি। ইসমাইলের বাবা দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মোঃ কেরামত আলি প্রায় ১০ বছর আগে ও মা দৃষ্টি প্রতিবন্ধী রোমানা বেগম তিন বছর আগে মারা যায়। ইসমাইলের স্ত্রী একই গ্রামের মোহাম্মদ মিয়ার মেয়ে হাজেরা বেগম (৪৫) জানান, নিজে অন্ধ না হলেও অন্ধ অবস্থায় ইসমাইলের সাথে তার বিয়ে হয়। ইউপি সদস্য আরিফুর রহমান বলেন, ৫ জন দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় পরিবারটি চরম অর্থ সংকটে ভুগছে।