এফবিসিসিআই সভাপতিকে ময়মনসিংহে সংবর্ধনা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২০:৪৪
ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জেলা মোটর মালিক সমিতির উদ্যোগে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর নির্বাচিত সভাপতি কাজী আকরামউদ্দিন ও সর্বাধিক ভোটে পরিচালক নির্বাচিত হওয়ায় ব্যবসায়ী নেতা আমিনুল হক শামীমসহ অন্যান্য পরিচালকদেরকে গণসংবর্ধনা দেয়া হয়। শনিবার শহরের টাউন হল মাঠে জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজউদ্দিনের সভাপতিত্ব সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক ও পৌর মেয়র ইকরামুল হক টিটু। উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ সভাপতি হেলালউদ্দিন, পরিচালক প্রবীর কুমার সাহা, পরিচালক আলহাজ্ব বজলুল রহমান, পরিচালক আব্দুল ওয়াহেদ, পরিচালক জালালউদ্দিন আহমেদ ইয়ামিন, পরিচালক বিজয় কুমার কেজরীওয়াল, পরিচালক আনোয়ার সাদাত সরকার, পরিচালক তাবারাকুল তোসাদ্দেক হোসাইন খান টিটো, পরিচালক কোহিনূর ইসলাম ও পরিচালক আব্দুল মোতালেব।