নওগাঁ পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের স্বামী-স্ত্র সন্তানসহ চার জন নিহত হয়েছে । শনিবার উপজেলার মধইল-পোরশা রোডে মাটিন্দর ইউনিয়নে মাটিন্দর ওয়ারি মোড়ে যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের আরোহী রতন সরকার (৩৫), স্ত্রী রোজিনা ২৬, কন্যা রোকেয়া ৮, রেবেকা ৩ ঘটনা স্থলে নিহত হয়। উত্তেজিত জনতা বাস আটক ও ভাংচুর করে এ সময় ড্রাইভার পালিয়ে যায় রাতে লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। নিহতদের গ্রামের বাড়ি পোরশা উপজেলার পুরইল গ্রামে।
এদিকে রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা জানান, পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না স্কুল ছাত্রী সুবর্ণা আক্তার হাসুর। শনিবার ভটভটির চাকায় পিষ্ট হয়ে সে মারা যায়।
উপজেলার নান্দাইবাড়ি গ্রামের আবু হানিফের মেয়ে ১ম শ্রেণীর ছাত্রী সুর্বণা আক্তার হাসু (৮) ঘোষগ্রাম ব্রাইট স্কুল থেকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে নান্দাইবাড়ী মোড় নামকস্থানে আত্রাই থেকে রাণীনগরগামী মাল বোঝাই একটি ভটভটি চাপা দেয় শিশুটিকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। রাণীনগর থানায় একটি মামলা করা হয়েছে । গতকাল রবিবার ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
