‘নদী বাঁচলে মানুষ বাঁচবে, মাথাভাঙ্গা-ভৈরব-চিত্রার উত্সমুখ খুলে দাও, পদ্মা-মাথাভাঙ্গার সাথে ভৈরব-চিত্রার সংযোগ চাই’ এই শ্লোগান নিয়ে গতকাল রবিবার চুয়াডাঙ্গার জীবননগরে নদী বাঁচাও আন্দোলন কমিটি বিক্ষোভ মিছিল, র্যালি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধানকালে মাথাভাঙ্গার সাথে ভৈরবের সংযোগ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি কপোতাক্ষ খননের। এর খনন পূর্বে কপোতাক্ষের পানি প্রবাহের উজানের উত্সমূখ চুয়াডাঙ্গার দর্শনার মাথাভাঙ্গা নদীর সাথে জীবননগরের ভৈরব নদের সংযোগ প্রদাণ করতে হবে। নদী বাঁচাও আন্দোলন কমিটির নেতা কাজী বদরুদ্দোজা, শামসুল আলম, আয়েশা সুলতানা লাকি, শামীম ফেরদৌস, নিমাই চন্দ্র রায় প্রমুখ বক্তৃতা করেন।
