মাগুরা প্রতিনিধি
মাগুরায় শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় স্বাধীন বিশ্বাস নামে এক ট্রাক চালক নিহত হন। নিহত স্বাধীন বিশ্বাস মাগুরা পৌর এলাকার ভিটাসাইর গ্রামের আব্দুর সবুর বিশ্বাসের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার সত্যপুর গ্রামে বালু নামিয়ে মাগুরার দিকে আসার সময় ট্রাক উল্টে চালক স্বাধীন আহত হয়। তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
