সিংগাইর উপজেলার তালেবপুর ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, গত বছর জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি মমতাজ বেগম উক্ত স্কুলের প্রবেশপথে গর্ত ভরাটের জন্য সরকারী অনুদানের ৮০ হাজার টাকা বরাদ্দ দেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রমজান আলীর মাধ্যমে অনুদানের টাকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এলাকার মোঃ শাহজাহান, জহিরুল ইসলাম, করিম মাদবর, রতন খান, লিয়াকত হোসেন ও সোলেমান খান বলেন অনুদানের ৮০ হাজার টাকা দিলেও কাজ না করে পুরো টাকাই আত্মসাত্ করলো স্কুলের সভাপতি আবুল বাশার। গর্ত ভরাট হয়নি এ কথা স্বীকার করে ইউপি চেয়ারম্যান মোঃ রমজান আলী ও সামাদ মাস্টার বলেন, টাকাটা আত্মসাত্ হয়নি। এখনো মজুদ আছে সভাপতির কাছে।
