ওরিয়ন ফুটওয়্যার লিমিটেড-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন স্বনামধন্য মডেল, অভিনেত্রী জয়া আহসান। চুক্তিটির ফলে ওরিয়ন ফুটওয়্যার-এর বিভিন্ন প্রোমোশনাল কার্যক্রমে দেখা যাবে জয়া আহসানকে। উক্ত চুক্তি সম্পাদন অনুষ্ঠানে ওরিয়ন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সালমান ওবায়দুল করিম, কোম্পানি সেক্রেটারি ফেরদৌস জামান, ওরিয়ন ফুটওয়্যার লিমিটেড-এর সিইও রুহুল আমিন মোল্লা এবং গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চুক্তিটি শনিবার ওরিয়ন গ্রুপের কর্পোরেট অফিসে স্বাক্ষরিত হয়। -প্রেস বিজ্ঞপ্তি
