জামালপুর সমিতি, ঢাকার উদ্যোগে জেলার মন্ত্রী এমপিদের সংবর্ধনা

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ২১:৫৩

জামালপুর জেলার সংসদীয় ৫টি আসনের নব নির্বাচিত  সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী সরিষাবাড়ী জামালপুর ৪ আসনের সাংসদ  ডা. মুরাদ হাসানকে জামালপুর সমিতি, ঢাকা  কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়। গত শুক্রবার বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবন মিরপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির কো-সভাপতি সিনা ইবনে জামালীর সভাপতিত্বে জামালপুর জেলার সংসদ সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক  (এসডিজি) আবুল কালাম আজাদ, মাদারগঞ্জ-মেলান্দহ জামালপুর-৩ আসনের এমপি সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম, জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হেসেন, বকসিগঞ্জ-দেওয়ানগঞ্জ জামালপুর ১ আসনের সাংসদ আবুল কালাম অজাদ, সংরক্ষিত মহিলা আসনের এমপি হুসনে আরা  বেগম।  সমিতির পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমিতির মহাসচিব গ্রুপ ক্যান্টেন  এম শফিকুল ইসলাম (অব:) সমিতির বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।- প্রেস বিজ্ঞপ্তি