আজ ৩রা ডিসেম্বর বিশিষ্ট শিশু সংগঠক কেন্দ্রীয় কঁচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা পরিচালক, দৈনিক ইত্তেফাকের ফিচার এডিটর রোকনুজ্জামান খান দাদাভাই-এর ১৩তম মৃত্যুবার্ষিকী। এই দিনে মরহুমের বাসভবন ৩৮, শরত্গুপ্ত রোড, নারিন্দায় দুপুরে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, কোরানখানি এবং বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
