আনোয়ারা বেগম
জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলামের বড় বোন আনোয়ারা বেগম (৬৫) রবিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ১ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন।
কোহিনুর বেগম
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাইদুল ইসলামের মা কোহিনুর বেগম (৯০) শনিবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ৩ ছেলে ৪ মেয়ে রেখে গেছেন।
ওয়েছুর রহমান
সিলেটের বিয়ানীবাজার উপজেলা জাসদের সভাপতি, সাবেক ছাত্রনেতা ওয়েছুর রহমান (৫০) শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ কন্যা, ১ পুত্র রেখে গেছেন। তার মৃত্যুতে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া শোক প্রকাশ করেছেন।
